• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে বন্যহাতির আক্রমণে এক গৃহবধুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2017   Saturday

রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের খাগড়াছড়ি নামক গ্রামে বন্যহাতির আক্রমণে করুনা চাকমা (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানায়,শনিবার ভোর রাতে বন্য হাতির দল লংগদু উপজেলার খাগড়াছড়ি নামক গ্রামের নন্দ কুমার চাকমার বসতবাড়িতে অতর্কিতে হামলা চালায়। এসময় প্রাণ বাঁচানোর জন্য নন্দ কুমার চাকমা ও তার স্ত্রী করুনা চাকমা পালানোর চেষ্টা করেন। পালানোর সময় করুনা চাকমা বন্য হাতির কবলে পড়ে যান। হাতির এলোপাতাড়ি আঘাতে করুনা চাকমার পিঠে, কোমরে মারাত্মক জখম হন। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক করুনা চাকমাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত করুনা চাকমার স্বামী নন্দ কুমার চাকমা জানান, স্বামী-স্ত্রী দু’জনে বাড়িতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বন্য হাতির দলটি বসতঘর ভাংচুর শুরু করে। এসময় তারা বাঁচার জন্য পালানোর চেষ্টা করেন। তিনি পালাতে পারলেও তাঁর স্ত্রী করুনা চাকমা হাতিটির কবলে পড়ে মারাত্নক আঘাত পায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বন্যহাতির আক্রমণের শিকার গৃহবধু মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ