• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলীকদমে প্রবাসী স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী রিয়াদ গ্রেপ্তার

এস.কে খগেশপ্রতি চন্দ্র, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2017   Wednesday

বান্দরবানের আলীকদম উপজেলায় রেপার পাড়া এলাকায় প্রবাসী স্ত্রীকে হত্যা ঘটনার মূল আসামী নূর হাকিম রিয়াদ(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে  গ্রেপ্তার করে।

 

উল্লেখ্য, গেল ১৭ আগষ্ট আলীকদম উপজেলায় রেপার পাড়া এলাকায় প্রবাসী স্ত্রীকে জান্নাতুল মাওয়া খুকি (২৪) লাশ উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ জানায়, আলীকদম উপজেলায় রেপার পাড়ার প্রবাসী মোর্শেদ আলমের স্ত্রী জান্নাতুল মাওয়া খুকির হত্যা ঘটনার মূল আসামী নূর হাকিম রিয়াদকে মঙ্গলবার সন্ধ্যায় চৈক্ষং ইউনিয়নের আবাসিক এলাকা থেকে  গ্রেফতার করে পুলিশ। বুধবার বান্দরবান জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে আসামী নূর হাকিম রিয়াদকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। এতে বিজ্ঞ আদালত ১ দিনে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত আসামী  নূর হাকিম রিয়াদ আলীকদম উপজেলার রেফার ফাঁড়ী এলাকার নুর হোসাইনের ছেলে ।

 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা আলীকদম থানার  উপ-পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা  জানান, নিহত জান্নাতুল মাওয়া খুকির স্বামী মোর্শোদ আলমের পার্বত্য চট্রগ্রামে জায়গা কিনে নিজের নামে নামজারি করার মতো ব্যবস্থা না থাকায় নিকট বন্ধু আসামী পিতার নুর হোসাইনের নামে বসত ভিটার যায়গাটি নামজারি করেন। জায়গাটি এলাকার মোজাম্মেলের কাছ থেকে ক্রয় করেন প্রবাসী মোর্শেদ আলম। কিন্ত জায়গা নিয়ে কয়েকবার ঝামেলা বাঁধায় আসামী  নূর হাকিম রিয়াদ।   এ ঘটনাকে কেন্দ্র করে  নূর হাকিম রিয়াদ  গেল ১৭ আগষ্ট জান্নাতুল মাওয়া খুকিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে ধারনা।

 

আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান জানান, নিবিড় তদন্তে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে  মঙ্গলবার সন্ধা ৬টার সময় উপজেলার চৈক্ষং ইউনিয়নের আবাসিক এলাকা থেকে  নূর হাকিম রিয়াদকে গ্রেপ্তার করা হয়।  গত ১৭ আগষ্ট রেফার ফাঁড়ী এলাকায় সৌদি আরব প্রবাসী মোর্শেদ আলমের স্ত্রী জান্নাতুল মাওয়া খুকিকে হত্যার ঘটনায় জড়িত থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িত আরেক জনকে সনাক্ত করা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ