• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে অভিযানে অত্যাধুনিক অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2017   Monday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় নিরাপত্তা বাহিনী ও ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর মধ্যে সোমবার বন্দুক যুদ্ধের ঘটনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউই হতাহত বা আটক না হলেও ঘটনাস্থল থেকে আমেরিকার তৈরী একটি অত্যাধুনিক অস্ত্র কোল্ট রাইফেল, ফ্রান্সের তৈরী একটি পিস্তল ও দশ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

জানা যায়, এলাকায় চাদাঁবাজী ও নাশকতা উদ্দেশ্য মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় সন্ত্রাসীদের একদল একটি আস্তানায় অবস্থান করছিল বলে নিরাপত্তা বাহিনী গোপণ সংবাদের ভিত্তিতে খবর পায়। রোববার দিবাগত রাত দেড়টার দিকে মহালছড়ি জোনের মেজর সালেহ বিন শফি’র নেতৃত্বে লেমুছড়ি এলাকায় অভিযান শুরু করেন। এসময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষন করে। এতে নিরাপত্তা বাহিনীরও নিরাপত্তার স্বার্থে পাল্টা গুলি বর্ষন করে। পরে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষনে ঠিকতে না পেরে পালিয়ে যায়।


পরে সন্ত্রাসীদের অস্তানায় তল্লাশী চালিয়ে ঘটনাস্থল থেকে আমেরিকান তৈরী একটি অত্যাধুনিক কোল্ট রাইফেল, কোল্ট রাইফেলের একটি একটি ম্যাগজিন, ফ্রান্সের তৈরী একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি,একটি পিস্তলের ম্যাগজিন ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।


এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে দাবী করেছেন বন্দুক যুদ্ধ ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত খবর বিভিন্ন অনলাইন ও ইলেক্টনিক্স মিডিয়ায় প্রচারিত হয়েছে যা মিথ্যা, বানোয়াট, সাজানো ও কল্পনা প্রসূত।


বিবৃতিতে তিনি আরো দাবী করেন মহালছড়ির লেমুছড়িতে সোমবার ভোররাতে ইউপিডিএফ-এর সাথে নিরাপত্তা বাহিনীর কথিত বন্দুক যুদ্ধ ও অস্ত্র উদ্ধারের খবরটি পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। এ ধরনের কোন ঘটনাই সেখানে ঘটেনি। এ সব প্রমোশনের জন্য সাজানো নাটক মাত্র। ইউপিডিএফ গণতন্ত্রের রাজনীতি করে, অস্ত্র দিয়ে নয়।


বিবৃতিতে সত্য-মিথ্যা যাচাই না করে এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবরের পিছনে দৌঁড় না দিতে সকল মিডিয়ার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ