• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2017   Thursday

আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পালনের লক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. প্রকাশ কান্তি চৌধুরী। এসময় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সিদ্দিকীসহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন পূজামন্ডব পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক, উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা  পর্যায়ের জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সভায় বলা হয়, রাঙামাটি জেলায় ২টি পৌরসভা ও ১০টি উপজেলায় ৪১টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব পালনের লক্ষ্যে  সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা হবে। পূজা  আয়োজনে প্রতিটি  পূজামন্ডপগুলোতে পূর্বের ন্যায় সরকারী সহায়তা প্রদান করা হবে।

 

সভায় আরো বলা হয়, শারদীয় দূর্গোৎসব এর প্রতিটি পূজামন্ডপে প্রতিমা নির্মানের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রতিমা  নির্মান শেষে প্রতিটি পূজা মন্ডপে এইসব প্রতিমা স্থাপন করা হবে। প্রতিটি পূজামন্ডপকে আকর্ষনীয় সাজে সজ্জিত করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ