• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়ির ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধ উচ্চারণে বাংলা পঠন উন্নয়ন কর্মসূচী শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2015   Thursday

ভাষার মাস ফেব্রুয়ারীতেই খাগড়াছড়ির ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে শুদ্ধ উচ্চারণে বাংলা পড়ার একটি ব্যতিক্রমী কর্মসূচী। আগামী ২০১৭ সাল পর্যন্ত এই কর্মসূচীর আওতায় জেলার চাকমা-মারমা ও ত্রিপুরা ছাত্র-ছাত্রীদের স্ব স্ব মাতৃভাষায় অনুদিত সমৃদ্ধ শিশু সাহিত্যেও বইপড়া কার্যক্রমও পরিচালনা করা হবে। পাশাপাশি পাঠদানকে উপভোগ্য-আনন্দময় এবং প্রাণবন্ত করতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেয়া হবে শিক্ষা কর্মকর্তা-অভিভাবক-শিক্ষক ও উন্নয়ন কর্মীদের।

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক বৃহস্পতিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে ‘উন্নয়নের অগ্রযাত্রায় পঠন দক্ষতার প্রসার’ শীর্ষক এই কর্মসূচীর উদ্বোধন করেন।

 

কবি ও প্রাবন্ধিক মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ সাহাবউদ্দিন মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর শওকত হোসেন, সেভ দ্য চিলড্রেন’র কর্মকর্তা রতœা শারমীন ঝরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা  মোঃ আব্দুল লতিফ, ইউএনডিপি-সিএইচটিডিএফ’র জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা এবং শিক্ষা উন্নয়ন গবেষক শাহীন ইসলাম।

 

জাবারাং কল্যাণ সমিতি’র প্রকল্প সমন্বয়ক দয়ানন্দ ত্রিপুরা’র স্বাগত বক্তব্য এবং শুভরঞ্জন ত্রিপুরা’র সঞ্চালনায় সম্পন্ন সভায় জেলার পানছড়ি, দীঘিনালা ও সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইউআরসি ইনস্ট্রাক্টর, শিক্ষক, উন্নয়নকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ