• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবী কাউখালী পিসিপির

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2015   Thursday

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবীতে বৃহস্পতিবার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে সন্তু লারমা সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) সমাবেশ করেছে।

 

কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পিসিপির কাউখালী উপজেলা শাখার সভাপতি কাজল চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতি কাউখালী উপজেলার শাখার সাধারণ সম্পাদক অনীক চাকমা। বক্তব্য রাখেন, পিসিপি রাঙামাটি জেলার শাখার সাধারণ সম্পাদক সুরেশ চাকমা, উপজেলা আওয়ামীলীগের দুই নম্বর যুগ্ন সম্পাদক ও ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মারমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধু ভূষণ চাকমা, পিসিপি উপজেলা শাখার সহসভাপতি অসীম চাকমা ও সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমা।

 

সভায় বায়ান্নের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে ঘাগড়া উচ্চ বিদ্যালয় ও ঘাগড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থি ও শিক্ষকরা অংশ নেন।

 

বক্তারা বক্তারা পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন ও আদিবাসীদের স্ব-স্ব ভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ সকল শিক্ষাস্তরে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সুনিশ্চিত করার দাবী জানান। পাশাপাশি নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চলসহ দেশের আদিবাসি জাতিগোষ্ঠির মাতৃভাষার স্বীকৃতি নিশ্চিত করতে সরকারকে দ্রুত উদ্যোগ নেয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ