• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা  চালুর দাবীতে রাঙামাটিতে  পিসিপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2015   Thursday

আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা  চালুসহ  সকল শিক্ষাস্তরে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) বিক্ষোভ-সমাবেশ করেছে।

 

সমাবেশে বক্তারা সরকার আদিবাসীদের বিলুপ্তির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বলেন, ইউনেস্কো কর্তৃক ২১ ফের্রুয়ারীকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার পর সারা বিশ্বে এ দিবসটি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে। কিন্তু সরকার আদিবাসীদের স্ব-স্ব মাতৃভাষা শিক্ষাসহ কোন উদ্যোগ না নেয়ায় আদিবাসী জাতিসত্বাসমুহের ভাষা আজ বিলুপ্তির  পথে। বক্তারা আদিবাসীদের মাতৃভাষা রক্ষায় ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান

 

সন্তু লারমার সমর্থিত পিসিপির রাঙামাটি সরকারী কলেজ শাখার উদ্যোগে কলেজের শহীদ মিনার চত্বরে আয়োজিত সামবেশে প্রধান অতিথি ছিলেন পিসিপির সাবেক সভাপতি ত্রিজিনাদ চাকমা। পিসিপির কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিল মারমা, পিসিপিরজেলা শাখার সহ-সভাপতি বিনয় সাধন চাকমা। বক্তব্য রাখেন, মারমা স্টুডেন্ট কাউন্সিলের নেতা অন্তিম মারমা, হিল উইমেন ফেডারেশনের নেত্রী সাইনু মারমা ও পিসিপির কলেজ শাখার দপ্তর সম্পাদক রিজেব চাকমা। এর আগে কলেজ  প্রাঙ্গণে একই দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন পিসিপির নেতাকর্মীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ