• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

কতুকছড়িতে পিসিপির বিক্ষোভ-সমাবেশে বক্তারা
যে জাতি মাতৃভাষার কোন স্বীকৃতি নেই, সেই জাতির মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোন কাজে আসবে না  

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2015   Wednesday

স্ব:স্ব মাতৃভাষার প্রথমিক শিক্ষা নিশ্চিতসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবীতে বুধবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

 

সমাবেশে বক্তারা বলেছেন বক্তারা দাবি করেছেন যে জাতি মাতৃভাষার কোন স্বীকৃতি নেই, সেই জাতির মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোন কাজে আসবে না। বক্তারা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের দাবি জানিয়ে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থগিত রাখার দাবী জানান।

 

পিসিপির জেলা শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক   নিকন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফ সমর্থিত পিসিপির জেলা শাখার উদ্যোগে কতুকছড়ির বড়মহাপুরম উচ্চ বিদ্যালয় গেইটে সামনে শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন  পিসিপি জেলা শাখার সহ-সভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক রিনা চাকমা, পিসিপির জেলা সভাপতি বাবলু চাকমা। সমাবেশ  পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে পূনরায় বড় মহাপুরম গেইটে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা পিসিপি-র শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহব্বান জানিয়ে বলেন, যে জাতি রক্তের বিনিময়ে মাতৃ ভাষার অধিকার অর্জন করেছে সে জাতি অন্য জাতি স্বত্তাসমুহকে ভাষা-সংস্কৃতি স্বীকৃতি না দিয়ে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে বাঙালী বানিয়েছে। সরকার জাতিস্বত্তাসমুহের সাথে বার বার প্রতারণা করে যাচ্ছে। যেমনটা উন্নয়নের কথা বলে কাপ্তাই বাধের মাধ্যমে পাহাড়ি জাতিস্বত্তাসমুহের সাথে প্রতারণা করেছে। সরকার পিসিপির শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবী বাস্তবায়ন না করে পাহাড়িদের দাবীর বিপরীতে রাঙামাটিতে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালাতে চাই।

 

বক্তারা সন্তু লারমার আন্দোলনের নামে ভাওতাবাজির সমালোচনা করে বলেন জেএসএস একদিকে মেডিকেল কলেজের বিরোধিতা করে অন্য দিকে ছাত্র-ছাত্রীদের ডিও লেটার প্রদান করছে। এ সব দালাল, ভাওতাবাজিদের সামাজিক বয়কট করার তারা আহব্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ