• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে
পাহাড়ে এখন শান্তির সুবাতাস বাইছে- রাঙামাটি রিজিয়ন কমন্ডার

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2017   Tuesday

সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে আমরা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেছি। পাহাড়ে এখন শান্তির সুবাতাস বাইছে। এমন শান্তিপূর্ণ এলাকা দেশের আর অন্যকোন জায়গায় নেই। আমার মৃত্যুর পরে যদি এখানে থাকতে পারতাম তাহলে শান্তি পেতাম।

 

মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় জোনের উদ্যোগে আদর্শ একুশ ইউনিটের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ভোজন, নৌকা বাইচ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমন্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফারুক একথা বলেন।


তিনি আরো বলেন, আমরা বিভেদ চাই না, সম্মিলিতভাবে বসবাস করতে চাই। এখানে নেই কোন বিভেদ, আছে শান্তি আর শান্তি।


জুরাছড়ি জোনের উদ্যোগে আদর্শ একুশ ইউনিটের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জোনের জেষ্ঠ্য কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে বিশাল আকারের কেক কেটে উদ্বোধন করেন রিজিয়ন কমন্ডার। পরে সবার সাথে তিনি প্রীতি ভোজনে মিলিত হন।

 

অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে জোন উপ-অধিনায়ক মহামুদুল্লা, উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ইউএনও মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, মেজর সরকার মাহাবুব মোরর্শেদ, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, হেডম্যান করুনা ময় চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমাসহ স্থানীয় হেডম্যান-কার্ব্বারীগণ উপস্থিত ছিলেন।

 

এদিকে, বিকালে হাজারো দর্শনার্থীদের উপস্থিতিতে মনোমুগ্ধ পরিবেশে জোন এলাকা থেকে দেড় কিলোমিটার দূরে বনযোগীছড়া ইউনিয়নের বড়ইতলী এলাকা পর্ষন্ত মেজর সম্রাট তানভীর রহমানের মিস ফাইয়ারিং মধ্যে দিয়ে নৌকা বাইচ সূচনা করা হয়। উপজেলার ১৬টি দল নৌকা বাইচে অংশগ্রহন করে। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের রাজ মুনি পাড়ার সবিমল চাকমার দল প্রথম, দ্বিতীয় একই এলাকার বিরো চাকমার দল এবং জুরাছড়ি বনযোগীছড়া ইউনিয়নের কতর খাইয়া পহেল চাকমার দল তৃতীয় স্থান অর্জন করে।


অনুষ্ঠান শেষে রাঙামাটি রিজিয়ন কমন্ডার সহধম্মিনী ও জুরাছড়ি জোন অধিনায়কের সহধম্মিনী প্রথম পুরুস্কার একটি ফ্রিজ, দ্বিতীয় একটি রঙ্গিন টেলিভিশন এবং তৃতীয় ডিনার সেট বিজয়ীদের মাঝে তুলে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ