• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

চন্দ্রঘোনায় ভাঙ্গনের কবলে জামে মসজিদ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2017   Sunday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নাধীন ইঞ্জিনিয়াস্ কলোনী জামে মসজিদটি সংস্কারের অভাবে সম্পূর্ণ ধসে পড়ার উপক্রম হয়েছে। বর্তমানে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন মুসল্লিদের ওই মসজিদে নামায আদায় করতে হচ্ছে। ভাঙ্গন প্রতিরোধে সহসা পদক্ষেপ নেয়া না হলে পুরো মসজিদটিই ধ্বসে পড়তে পারে বলে এলাকার মুসল্লিরা জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গেল ১৩ জুন কাপ্তাইয়ের পাহাড় ধসের সময় ওই মসজিদের পার্শ্বস্থ বিশাল এলাকা ধ্বসে পড়ে। এছাড়া মসজিদে প্রবেশের সংযোগ সড়ক সহ মসজিদের কিছু অংশ নিয়ে বিশাল ফাটল দেখা দিয়েছে। এতে পুরো মসজিদটি ধ্বসের পড়ার আশংঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায়, প্রতিদিন শতাধিক মুসল্লি ঝুঁকি নিয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত নামায আদায় করছে। এ ব্যপারে স্থানীয় ইউপি সদস্য আবুল হাসনাত খোকন বলেন, পাহাড় ধ্বসের সময় মসজিদের অনেক জায়গা জুড়ে মাটি ধ্বসে পড়ায় মসজিদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জরুরী ভিত্তিতে এর সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তিনি অনুরোধ জানান।


এ ব্যপারে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি বলেন, মসজিদটি ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া জরুরী। প্রয়োজনীয় বরাদ্দের জন্য জেলা পরিষদকে অবহিত করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম বলেন, সরেজমিন মসজিদটি দেখেছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ