• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ের ১০ ফুট লম্বায় অজগর সাপ ধরা পড়েছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2017   Wednesday

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা মিশন এলাকায়  জনতার হাতে ধরা পরেছে ১০ ফুট  লম্বায় অজগর সাপ। বুধবার বিকাল ৩ ঘটিকার সময় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের স্বাহ্য কর্মকর্তা বিজয় মার্মার বাসভবনের সামনে এই সাপটি  ধরা পড়ে।

 

বিজয় মার্মা জানান, প্রথমে তাঁর বাসভবনের পাশে বাঁশ ঝাড়ে তার ছেলে যোহানন মার্মা সাপটিকে দেখতে পায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সাপটিকে  দেখার জন্য উৎসুক জনতার ভিড় লেগে যায়। পরে মিশন এলাকার বিজয় মার্মা,অপু বিশ্বাসসহ কয়েকজন মিলে বিশেষ কৌশলে সাপটিকে বাঁশ দিয়ে ধরে বস্তাবন্দী করে ফেলেন। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমকে অবহিত  করা হয়।  নির্বাহী কর্মকর্তার উপস্হিতিতে   সন্ধ্যায় উপজেলা রেস্ট হাউজ চত্বরে ধৃত অজগর সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 

 

বিজয় মার্মা আরো জানান,কখনোও এই এলাকায় অজগর সাপ চোখে পড়েনি। প্রথমবারের মতো মিশন এলাকায় জনাকীর্ণ এলাকায় এই ধরনের অজগর সাপ দেখা গেছে।

 

প্রত্যক্ষদর্শী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের ৩য় বর্ষের ছাত্র দীপ্ত দে জানান, অজগর সাপটি পাইটন মালুরাস যাকে সাধারন নামে বাঙলা পাইটন নামে ডাকা হয়।সাধারনত এই ধরনের সাপগুলো বিষাক্ত না হলেও মাংশাসী হয়।অাকারে অনেক বড় অার লম্বা।যা আকারে ৩ থেকে ৪ মিটার লম্বা(৯.৮-১০.৮ ফুট)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ