• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ির মেধাবী ছাত্রী রাবেয়ার চিকিৎসা সহযোগিতায় বিএনপি’র সাড়া

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2017   Sunday

খাগড়াছড়ি সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী রাবেয়া আক্তার এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ, একটি কিডনি প্রতিস্থাপন করা সম্ভব  হলে মেধাবী ছাত্রী রাবেয়া আক্তার বেঁচে যাবে।

 

ছোট বোন রাবেয়াকে একটি কিডনি দিতে রাজি হয়েছেন বড় বোন মরিয়ম আক্তার। তাতেও খরচ পড়বে প্রায় ২২ লাখ টাকা। কিন্তু অসহায় গরিব পিতা আব্দুল হকের  পক্ষে এ টাকা যোগাড়  করা অসম্ভব।

 

খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুরের বাসিন্দা আব্দুল হক, দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জনক। দিন মজুরী করে জীবিকা নির্বাহ করেন। মেয়ের এমন রোগে সহযোগিতার জন্য মানুষের দুয়ারে-দুয়ারে ঘুরছেন। অনেকে এগিয়েও আসছেন।

 

সম্প্রতি খাগড়াছড়ি জেলা বিএনপির পক্ষ থেকে রাবেয়া আক্তারের পিতা আব্দুল হকের হাতে নগদ ৪০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

 

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, অর্থ সম্পাদক মো. মফিজুর রহমান ও দপ্তর সম্পাদক আবু তালেবসহ বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মেধাবী ছাত্রী রাবেয়া আক্তারের জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য সহৃদয়বান প্র্রতিটি মানুষের নিকট অনুরোধ জানাচ্ছি। সাহায্য পাঠানো: ০১৮৪৫-১১৭০৭৯, ০১৮১১-৫২৬০৬০, ০১৭৯-৪২৩৮১৭ (বিকাশ পারর্সোনাল)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ