• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহালছড়িতে শিশুকন্যা ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে পিসিপি ও এইচডব্লিউএফ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2017   Wednesday

খাগড়াছড়ির মহালছড়িতে গেল মঙ্গলবার পঞ্চম শ্রেণিতে পড়ূয়া শিশু কন্যা ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মেনন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পিপি চাকমার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল মঙ্গলবার উপজেলা সদরের চৌধুরী টিলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো: সফি কর্তৃক নতুন পাড়া গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যা ধর্ষিত হয়। যদিও ধর্ষক সফি’কে এলাকাবাসী আটক করে পুলিশে হাতে তুলে দেওয়া হয়।


প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত হত্যা, গুম ও ধর্ষণের মতো অপরাধের বিচারসহ মহালছড়িতে শিশু কন্যা ধর্ষক সফি’র দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ধর্ষিত শিশুর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের দাবী করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ