• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

দুটি কিডনি নষ্ট নুর উদ্দিনকে বাচাতে এগিয়ে আসুন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2017   Tuesday

কাপ্তাইয়ের চিৎমরম বামুনি পাড়ার মৃত বদিউজ্জামান এর একমাত্র ছোট ছেলে কৃষক মো. নুর উদ্দিন(৩২) নিজের অজান্তে জীবন চলার দুটি কিডনি নষ্ট হয়ে আজ জীবন-মরণ নিয়ে বিছানায় কাতরাচ্ছে।

 

বাবা হারা সংসারে ছয় বোনের মধ্যে নুরু উদ্দিন সবার ছোট। কৃষি কাজ করে   তার সংসার চলতো। ইতোমধ্যে তার দুটি কিডনি নষ্ট হওয়ার ভারতের ভেলোর খ্রীষ্টিয়ান মেডিকেল হাসপাতাল এর চিকিৎসক গৌতম রঞ্জনকে দেখালে তিনি বলেন তাকে বাঁচাতে হলে নতুন কিডনি স্থাপন করতে হবে যা ১৫-২০লাখ টাকার প্রয়োজন হবে। ইতোমধ্যে সে চিকিৎসা করতে গিয়ে সকল সম্পত্তি বিক্রয় করে সর্বশান্ত হয়েছে।

 

তিনি তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান লোক,  সমাজকর্মী, এনজিও, সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প কলকারখানার নেতৃবৃন্দ প্রতি আকুল আবেদন জানিয়েছেন। এই প্রসঙ্গে ৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা জানান, নুরউদ্দিনের পরিবার খুবই অসহায়,তাদের সহায় সম্ভল বলতে কিছু নাই, তাই তিনি সমাজের সকলকে তার চিকিৎসার জন্য এগিয়ে আসার অনুরোধ জানান। চিৎমরম এর সাবেক ইউপি চেয়ারম্যান বর্তমানে রাংগামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মং মার্মা জানান তিনি ব্যক্তিগতভাবে  নুরউদ্দিনকে সহায়তা করবেন এবং সকলকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন হৃদয়বান এবং বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

 

সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলে নুরউদ্দিন  আবারোও  সুস্থ হয়ে সংসারের হাল ধরতে পারবেন।  এটাই সকলের প্রত্যাশা। যে কেউ সাহায্যে পাঠাতে পারেন, কৃষি ব্যাংক কাপ্তাই নতুন বাজার শাখা, হিসাব নং-৪৩১৫, রাঙ্গামাটি পার্বত্য জেলা। বিকাশ ও যোগাযোগের ঠিকানা-০১৮৬৩২৬০০৬৫।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.         

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ