• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সমবায় দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2017   Saturday

৪৬তম সমবায় দিবস উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত  জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

 

জেলা পরিষদ সদস্য ও সমবায় বিভাগের আহ্বায়ক ত্রিদীব কান্তি দাশের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ শাহজাহান মোল্লা, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, সদস্য মনোয়ারা আক্তার জাহান, বিআরডিবি কর্মকর্তা শাহেদা আলম, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রবণ কুমার চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব উল্যা, জেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বাবুল বক্তব্য রাখেন।  স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় উপ-পরিচালক মোঃ ইউসুফ হাসান চৌধুরী। আলোচনা সভা শেষে জেলার ৬ টি সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা, সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে  প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে রাঙামাটি জেলার সমবায় বিভাগের নিবন্ধনকৃত বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা ব্যানার ও ফ্যাষ্টুন নিয়ে অংশ গ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনে সমবায়ীরা বড়ো ভূমিকা রেখেছে বলে উল্লেখ করে বলেন সমবায় সমিতির মাধ্যমে যে কোন ছোট কাজকে বড়ো করা সম্ভব। ব্যক্তিগত উদ্যোগে যে কাজকে এগিয়ে নেয়া যায় না সমবায় সমিতির মাধ্যমে সেই কাজকে এগিয়ে নেয়া যায়। তিনি পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র মৎস্য চাষ, জুম চাষের পাশাপাশি সমবায় সমিতির মাধ্যমে উন্নয়ন মুখী কাজ করা গেলে এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ