• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়ি ও রোয়াংছড়িতে দুই নেতাকে গ্রেফতারে জনসংহতি সমিতির জেএসএস`র প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2017   Saturday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতা  ও বান্দরবানের রোয়াংছড়ি থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাকে গ্রেফতারের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য  প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা  হয়, গেল  গত ৩ নভেম্বর  আইন-শৃখলা বাহিনী বাঘাইছড়ি সদর ইউনিয়নের সিজক-দজর এলাকায় লুমপাড়ায় তল্লাসী অভিযানের নামে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং কয়েকজন এক নিরীহ ব্যক্তিকে আটক করে নির্যাতন করে। এ সময়  দজর এলাকার লুমপাড়া থেকে অক্ষর চাকমাসহ চারজন নিরীহ গ্রামবাসীকে আটক করে। আটকের পর অক্ষর চাকমার ব্যাগে একটি দেশীয় পিস্তল গুঁজে দেয়। আটকের কিছুক্ষণ পর অপর তিনজনকে ছেড়ে দিলেও অক্ষর চাকমাকে মারধর করা হয়। সন্ধ্যার দিকে পিস্তলসহ অক্ষর চাকমাকে বাঘাইছড়ি থানায় সোপর্দ করেছে।

 

অপরদিকে গেল ৩১ অক্টোবর  গাছের ব্যবসা কাজে বান্দরবার জেলার রোয়াংছড়ি উপজেলার পাগলাছড়া পাড়ার কমলাসেন তঞ্চঙ্গ্যা অপর তিনজন সঙ্গী নিয়ে মোটর সাইকেল যোগে বান্দরবানে গিয়েছিলেন। দুপুরের দিকে একজন সঙ্গী নিয়ে কমলাসেন তঞ্চঙ্গ্যা বান্দরবানের মোঃ ফরিদ সওদাগর নামে জনৈক ব্যবসায়ীর সাথে কাঠ ব্যবসা সংক্রান্ত কাজ সেরে নিজ বাড়ি রোয়াংছড়ি উদ্দেশ্যে ফিরে আসার পথে রোয়াংছড়ি কাছাকাছি ভাঙ্গামুড়া নামক যাত্রীছাউনি থেকে আইন-শৃংখলা বাহিনী আটক করে।

 

প্রেস বার্তায় মামলায় মিথ্যাভাবে জড়িয়ে আটক এবং ফ্যাসীবাদী দমন-পীড়ন অচিরেই বন্ধ ও  অক্ষর চাকমা ও কমলাসেন তঞ্চঙ্গ্যাকে অচিরেই নি:শর্ত মুক্তির দাবী জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ