• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে পক্ষকালব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2015   Sunday

রোববার রাঙামাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের  পক্ষকালব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জেলা প্রশাসনের সহায়তায় সেলভিশন টেকনোজলজির পক্ষকাল ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার  প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার রুমানা রহমান শম্পা।

 

বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গিরি চাকমার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি  ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা ও মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা। এসময় উপস্থিত  ছিলেন সেলভিশন টেকনোজলজির কো-অর্ডিনেটর মোজাম্মেল হক, রশীদ, সহকারী কো-অর্ডিনেটর মেহেদী হাসান, কম্পিউটার ইন্সট্রাকটর মোঃ খালেদ হোসেন,এনামুল হক পারভেজ, আবু সাঈদ ফিরোজ প্রমূখ।

 

কর্মশালায় রাঙামাটি সদর উপজেলার বালুখালী ও মগবান ইউনিয়ন থেকে ২০জন করে মোট ৪০ কলেজছাত্রী ও শিক্ষিত তরুণীকে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে। কর্মশালা শেষ হবে আগামী ৯মার্চ।

 

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশের নারীরা অনেক দূর এগিয়ে গেছে। বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরা ও বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে যাচ্ছেন। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সারাদেশে নারীদের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে তার যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে হবে। তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী নারী শিক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহন করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ