• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে প্রবীন শিক্ষক যুথিকা ত্রিপুরাকে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2017   Sunday

দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে নিরলস শিক্ষকতা করেছেন যুথিকা ত্রিপুরা। মঙ্গলবার তাঁর ৪১ বছর শিক্ষকতা জীবনের শেষ দিন। তাই দীর্ঘদিনের সহকর্মীরা রোববার নভেম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র  রফিকুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণ এই শিক্ষিকাকে বিদায়ী ক্রেস্ট তুলে দেন।

 

রামগড়ের সুকেন্দ্রাই পাড়ায় ১৯৫৮ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহন করেন যুথিকা ত্রিপুরা। জাতি গড়ার কারিগর হিসেবে ১৯৭৬ সালের ২৮ ডিসেম্বর রাঙামাটির স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মস্থলে যোগদান করেন। সর্বশেষ খাগড়াছড়ি জেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৎ ও নিষ্ঠার সাথে দীর্ঘ ৪১ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন তিনি। 

 

বিদায় বেলায় যুথিকা ত্রিপুরা আবেগঘন প্রতিক্রিয়ায় জানান, আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের সাথে কথা বলতে গিয়ে বার বার বাকরুদ্ধ হচ্ছিলেন জীবনব্যাপি জ্ঞানের আলো ছড়ানো যুথিকা।

 

দীর্ঘদিনের সহকর্মীরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে একরাশ ফুলেল শুভেচ্ছা ও শুভ কামনা ছাড়া আর কিছুই করতে পারিনি আমরা। অবসর জীবনের সুন্দর জীবন যাপন প্রত্যাশা করে পরম করুণাময়ের নিকট তাঁর দীর্ঘয়িু কামনা করেন।   

 

যুথিকা ত্রিপুরার স্বামী বিপুলেশ্বর ত্রিপুরা সড়ক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সংসার জীবনে তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে বসুন্ধরা ত্রিপুরাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ছোট মেয়ে কলেজ পড়–য়া এবং একমাত্র ছেলে শংকর জয় ত্রিপুরা চট্টগ্রামের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যায়নরত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ