• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

রাঙামাটিতে ৪র্থ শ্রেণীর প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস ও বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2017   Monday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রবর্তিত ৪র্থ শ্রেণীর মেধা তালিকায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে  সোমবার ক্রেস ও বৃত্তি প্রদান করা হয়েছে।

 

রাঙামাটি সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।  জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মানোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইউসুফ সিদ্দিকী ও জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী।

 

আলোচনা সভা শেষে রাঙামাটি জেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণীর অনন্য মেধা ও ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৩শ৪৯ জন শিক্ষার্থীদের মাঝে  ক্রেস ও ৪ লক্ষ ৬ হাজার টাকা প্রদান করেন অতিথিরা। এর মধ্যে অনন্য মেধায় ২২জনকে ২হাজার টাকা, ট্যালেন্টপুলে ৭১জনকে ১হাজার ৫শত টাকা এবং ২৫৬ জন শিক্ষার্থীকে  সাধারণ গ্রেডে ১হাজার টাকা  ও ক্রেস প্রদান করা হয়।

 

প্রসঙ্গত: রাঙামাটি জেলায় শিক্ষার মান উন্নয়নের জন্য ২০০৩ সাল থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রতি বছর প্রাথমিক পর্যায়ে এ বৃত্তি দিয়ে আসছে।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা পরিষদ ৪র্থ শ্রেণীর প্রাইমারী বৃত্তি পরীক্ষা প্রচলন করেছে। জেলা পরিষদ প্রাইমারী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

 

তিনি বলেন শিক্ষার প্রাথমিক স্তরকে শিক্ষক অভিভাবকদেরও আরো বেশী গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষার মান ভালো না হলে কোন শিক্ষার্থীই তার অভিষ্ঠলক্ষ্যে পৌছেতে পারবে না বলে তিনি উল্লেখ করেন।

 

পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য অঞ্চলের শিক্ষার মানউন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে আরো বেশী গুরুত্ব দিতে শিক্ষক অভিভাবকদের আহ্বান জানান। তিনি বলেন, একটি ভবনের ফাউন্ডেশন যদি সঠিকভাবে করা না হয়, সে ভবন বেশীদিন টিকে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিক্ষাথীদের শিক্ষারমান ভালো করতে হবে। না হলে কোন শিক্ষার্থী তার অবিষ্টলক্ষ্যে পৌঁছেতে পারবে না। এ লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০০৩ সাল থেকে প্রাথমিক শিক্ষা বৃত্তি চালু করেছে। তিনি বলেন, এ বৃত্তি শিক্ষার্থীদের আগামীতে ভালো ফলাফল নিয়ে আনতে সহায়ক ভুমিকা রাখবে।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষিত জাতি গঠন ও শিক্ষার মান উন্নয়নে ২৬হাজার বেসরকারী স্কুল সরকারীকরণ ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিচ্ছে। সরকারের প্রদত্ত সুবিধাগুলোকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী দেশ গঠনে আমাদের সেভাবে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ