• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে নব গঠিত গণতান্ত্রিক ইউপিডিএফের বিরুদ্ধে পিসিপিসহ তিন সংগঠনের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2017   Saturday

সদ্য সৃষ্ট গণতান্ত্রিক ইউপিডিএফ নামধারী ‘নব্য মুখোশ-বোরখা’ বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পার্বত্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গনতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবন্দ।

 

শনিবার খাগড়াছড়ি জেলা শহর স্বনির্ভর বাজারে প্রতিবাদ গণসমাবেশে তিন সংগঠনের নেতৃবৃন্দ এ আহ্বান জানান।


সমাবেশে পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা প্রমুখ।


সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য গঠিত গণতান্ত্রিক ইউপিডিএফ নামে ‘নব্য মুখোশ-বোরখা’ বাহিনীর বিরুদ্ধে সমাবেশ বানচাল করে দেয়ার জন্য জুম্ম দালাল-প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ও ‘নব্য মুখোশ-বোরখা’ বাহিনী সন্ত্রাসীরা সকাল থেকে সদরে উপজেলা হরিনাথপাড়া, কমলছড়ি, ইটছড়ি ও বেতছড়ি এলাকা থেকে আসা জনগণের গাড়ীগুলো সন্ত্রাসী কায়দায় আটকে লাঠি-সোটা নিয়ে হামলা চালায় এবং সেখান থেকে সুমন ত্রিপুরাসহ তিন জনকে অপহরণ করে নিয়ে যায়।


বক্তারা আরো করে বলেন, ‘নব্য মুখোশ-বোরখা’ বাহিনীর সন্ত্রাসীরা শুক্রবার জেলা শহর জেলা পরিষদ পার্ক থেকে প্রায় অর্ধ শতাধিক মানুষের উপস্থিতিতে পানছড়ি উপজেলার লোগাঙ ইউপি চেয়ারম্যান প্রতুত্ত্যর চাকমাকে দিন দুপুরে প্রশাসনের নাকের ডগায় অস্ত্র মুখে অপহরণ করতে চেয়েছিল। এ সময় উপস্থিত কয়েজন এগিয়ে এসে বাধা দিলে নব্য মুখোশ সন্ত্রাসীদের সাথে ধ্বস্তাধ্বস্তি বাঁধে। এরপর অপহরণ করতে ব্যর্থ হলে এক পর্যায়ে টাকার ব্যাগটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। পুলিশের নিরাপত্তার মধ্যেও দিন দুপুরে শহরের প্রাণকেন্দ্র থেকে কিভাবে, কার আশীর্বাদে নব্য মুখোশ সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখায় এ প্রশ্ন রাখেন তিন সংগঠনের নেতৃবৃন্দ।


সমাবেশ থেকে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয় ‘নব্য মুখোশ বাহিনী’ সৃষ্টি করে জনগণের ভোগান্তি বাড়িয়ে দেয়ার পরিণাম শুভ হবে না। ইউপিডিএফ-এর নেতৃত্বে জনগণ সকল রাষ্ট্রীয় চক্রান্ত-ষড়যন্ত্র চূর্ণ করে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিয়ে যাবে।


এদিকে অপহরনের বিষয়টি অস্বীকার করেছে সদ্য গঠিত গণতান্ত্রিক ইউপিডিএফ এর সদস্য রিপন চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ