• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মজুরী স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে কেপিএমে শ্রমিক সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2017   Sunday

মজুরী স্কেল বাস্তবায়নের দাবিতে রোববার কাপ্তাইয়ে চন্দ্রঘোনাস্থ কেপিএমের প্রধান ফটকে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক। বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি সাইদুল হক, হাজী মানিক, সাজেদুল ইসলাম, উপদেষ্টা বেলাল হোসেন, সিবিএ সাধারন সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল মিলের প্রধান ফটক থেকে শুরু করে ২নং ফটকে গিয়ে সমাপ্ত হয়।

 

বক্তারা বলেন, ২০১৫ সালের জুলাই থেকে পে-স্কেল কার্যকরী করা হলেও, দু’বছরের অধিক সময় অতিবাহিত হওয়ার পরও মজুরী স্কেল বাস্তবায়ন করা হয়নি। শ্রমিক ও কর্মচারীগণ একই প্রতিষ্ঠানে একই সাথে চাকরী করলেও শ্রমিকদের স্কেল বাস্তবায়ন না করায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছে। উৎপাদনের প্রধান চালিকাশক্তি শ্রমিকরা বর্তমান উর্ধ্বগতির বাজার মুল্যের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। শ্রমিকদের এ ধরনের বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সমাবেশ থেকে। প্রসঙ্গত, ২০০৯ সালে ঘোষিত পে-স্কেলের সকল সুযোগ সুবিধা কর্মচারীরা যথা সময় থেকে পেয়ে আসলেও শ্রমিকদের পাহাড়ী ভাতা ৩ হাজারের স্থলে ১৫শ এবং শ্রমিকদের ২০ ভাগ মহার্ঘ ভাতার বকেয়া পাওনা এখনো তারা পায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ