• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও আত্নবিশ্বাস বাড়াতে রাঙামাটিতে নারী শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2017   Sunday

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও নিজের প্রতি  আত্নবিশ্বাস বাড়াতে এবং ভালোমানের মার্শাল আর্ট খেলোয়াড় সৃষ্টি লক্ষে রোববার রাঙামাটিতে ১৫ দিন ব্যাপী মার্শাল আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ইউএনডিপি-সিএইচডিপির সহযোগিতায় রাঙামাটি জিমনেসিয়াম হলে আয়োজিত মার্শাল আর্ট ক্যাম্পের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ এনামুল হক খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, ইউএনডিপি-সিএইচডিপি’র  কর্মকর্তা ঐশ্বর্য্য চাকমা, সাংবাদিক সুনীল কান্তি দে।  স্বাগত বক্তব্যে দেন ইউএনডিপি-সিএইচডিপি’র কর্মকর্তা ঝুমা দেওয়ান। ১৫ দিন ব্যাপী মার্শাল আর্ট ক্যাম্পে রাঙামাটি সরকারী মহিলা কলেজের ৩০ শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন ব্ল্যাকবেলধারী যশস্বী চাকমা। অনুষ্ঠান শুরু আগে বিভিন্ন ক্লাব থেকে অংশগ্রহনকারীরা প্রশিক্ষনার্থীরা মার্শাল আর্টের ডিসপ্লে প্রদর্শন করেন।

 

অনুষ্ঠানে বক্তারা এই মার্শাল আর্ট ক্যাম্প প্রশিক্ষণের মধ্য দিয়ে নারীদের প্রতি সহিংসা প্রতিরোধের ভূমিকার পাশাপাশি নিজেদের প্রতি আত্নবিশ্বাস  ও মনোবল বৃদ্ধি করতে সাহায্য করবে।  এছাড়া এ প্রশিক্ষণের মাধ্যমে রাঙামাটি থেকে ভালোমানের মার্শাল আর্টের খেলোড়ায় সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন,বর্তমান শিক্ষা, কৃষি, নারী বন্ধব সরকার। এসব উন্নয়নে সরকার কাজ কওে যাচ্ছে। তিনি তিন পার্বত্য জেলা সরকারী মহিলা কলেজগুলোতে শিক্ষকসহ নানান সংকট রয়েছে। এসব সংকট দুর করতে চেষ্টা করা হচ্ছে।

 

তিনি আরো বলেন, এ মার্শাল আর্ট প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে  শিক্ষার্থীরা নিজেদের নিরাপদ ও  আতœবিশ্বাস তৈরী  হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ