• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2017   Sunday

 রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সবার সমন্বয়ে এলাকার জনগণের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে। সরকার আমাদের নিয়োগ দিয়েছেন জনগণের কল্যাণের স্বার্থে। তিনি বলেন, পরিষদ জনগণের স্বার্থে সবসময় কাজ করে আসছে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। পরিষদের এ উন্নয়ন কার্যক্রমকে আরো এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

চেয়ারম্যান আরো বলেন, জেলার যে সমস্ত উপজেলায় এম্বুলেন্স রয়েছে সেগুলো কোন সমস্যা থাকলে তা রোগীদের স্বার্থে দ্রুত মেরামত করতে হবে। যাতে উন্নত চিকিৎসা পেতে রোগীদের দুর্ভোগ পোহাতে না হয়। তিনি বলেন, প্রয়োজনে এম্বুলেন্স মেরামতে পরিষদ হতে আর্থিক সহায়তা প্রদান করা হবে। 

 

সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া হাসপাতালে মহিলা ওয়ার্ডে ভবনের যে সমস্যাটি ছিল তা পিডব্লিউডি থেকে ২টি ডিজাইন স্পেসালিষ্ট টিম এসে পরিদর্শন করে গিয়েছে। ওয়ার্ডটি ডিজাইন অনুযায়ী মেরামত করা হলে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন টিমের কর্মকর্তারা। তিনি বলেন, জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা দখলের বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

 

সভায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়টি দীর্ঘ ১বৎসর ৬মাস নির্মাণ কাজ শেষে চলতি মাসে হস্তান্তর করা হবে। এছাড়া জেলার ৪টি উপজেলার ১০শয্যার হাসপাতালগুলো ৫০শয্যায় উন্নীতকরণের কাজ আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে। পরবর্তীতে বাকী উপজেলাগুলো করা হবে।  

 

পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, চলতি মাসেই ডুবন্ত ঝুলন্ত ব্রীজটি ভেসে উঠার সম্ভবনা রয়েছে। এর ফলে শীতকালীন পর্যটকদের আনাগোনা বাড়বে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ