• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পিসিপির নেতা রূপক চাকমার মায়ের মৃত্যুতে তিন সংগঠনের শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2017   Sunday

পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাবেক সভাপতি শহীদ রূপক চাকমার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) তিন সংগঠন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোনাল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহীদ রূপক চাকমার মা রঙ্গিলা চাকমা দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার দুপুর পৌনে ১২টায় খাগড়াছড়ি জেলা সদরের অনন্ত মাষ্টার পাড়ার নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

 

প্রেস বার্তায় রঙ্গিলা চাকমাকে একজন গর্বিত মা উল্লেখ করে বলা হয়,তিনিই রূপক চাকমার মতো একজন বিচক্ষণ নেতার জন্ম দিয়েছিলেন। তাঁর কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে রূপক চাকমা জাতির বৃহত্তর স্বার্থে নিজেকে আত্মবলিদান দিতেও দ্বিধাবোধ করেননি। তাঁর মৃত্যুতে জাতি ও সমাজ এক গর্বিত মাকে হারালো।

 

যৌথ বিবৃতিকারীরা হলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ)-এর কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা ও সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ