• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মানিকছড়িতে ফরেনার্স পুলিশ চেকপোস্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2017   Monday

খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপদ নয়াবাজার সেনাক্যাম্প সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ফরেনার্স পুলিশ চেকপোস্ট উদ্বোধন উপলক্ষে পুলিশিং কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. মাইন উদ্দীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল মো. মিজানুর রহমান মিজান পিএসসি, পুলিশ সুপার আলী আহমদ খান, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক এবং উপজেলা নির্বাহী অফিসার (অতি.) মো. জাহেদুল ইসলাম।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, বাটনাতলী মো. শহিদুল ইসলাম মোহন, যোগ্যাছোলা মো. জয়নাল আবেদীন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ, উপজেলা  জনস্বাস্থ্য প্রকৌশলী  মো.আইয়ূব আলী আনছারী, প্রকল্প কর্মকর্তা মো. আবদুল জব্বার, যুবলীগ নেতা মো. জাহেদুল আলম মাসুদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মোস্তফা কামাল এবং কার্বারী প্রবাল ত্রিপুরা প্রমূখ।

 

সভার শুরুতে অতিথিরা  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ফরেনার্স পুলিশ চেকপোস্টের ভবন উদ্বোধন করেন। পরে পার্বত্য খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী নয়াবাজার জনপদে ২০০৫ সালে নির্মিত এবং বিভিন্ন কারণে বন্ধ ফরেনার্স পুলিশ চেক পোস্টটি নতুন করে উন্মুক্ত করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জ্ঞান ও মেধা নির্ভর তরুণ সমাজ বিনির্মাণে মাদকের ছোবল রুখে দিতে হবে। ইয়াবা-ফেনসিডিলসহ নানা ধরনের অবৈধ নেশাদ্রব্য সীমান্ত পথে খাগড়াছড়িতে প্রবেশ করছে। এতে ছাত্র-যুব এবং তরুণ সমাজে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। সরকার যুব সম্পদকে রক্ষায় মাদকের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে। এটি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সমাজের সকল মহলের সহযোগিতা প্রয়োজন। তাই জেলার প্রতিটি প্রবেশ পথে পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্তদের সজাগ থাকার অনুরোধ জানান।

 

সভায় পুলিশ সুপার আলী আহমদ খান বলেন, সম্প্রতি জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিকতায় সরকারী ভূমিতে দ্রুত সময়ের মধ্যে পুলিশ চেকপোস্টেও জন্য একটি ভবণ নির্মাণ করা সম্ভব হয়েছে। রামগড় ও আলুটিলায় আরো দুটি ভবণ নির্মাণ হচ্ছে। এতে করে এ জেলায় বিদেশী পর্যটকদের আসা-যাওয়ার বিষয়টি প্রশাসন দ্রুত নিশ্চিত করতে পারবে এবং ওদেরকে সহযোগিতা প্রদান সহজ হবে। এছাড়া জেলা ও উপজেলায় মাদক পাচার ও অপরাধ রোধে এ পুলিশ চেকপোস্ট গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

 

ফরেনার্স পুলিশ চেক পোস্টে কর্মরত পুলিশদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বলেন, আপনারা বিদেশী বন্ধুদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে দেশের ভাবমুর্তী ফুটে উঠবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ