• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রতিবন্ধীদের পাশে খাগড়াছড়ির জেলা প্রশাসক ও দুই জনপ্রতিনিধি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2017   Thursday

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রতিব›দ্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ ও জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা আলাম ও পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা এবং শহর সমাজ সেবা কর্মকর্তা রোকেয়া বেগম। সভায় সভাপত্বি করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।

 

“ডিজ্এ্যাবিলিটি রাইটস ফান্ড” অর্থায়নের সহযোগীতায় বান্দরবানের বেসরকারী উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী কল্যণ সংস্থা (প্রকস) এই প্রকল্পের কার্যক্রমটি তিন পার্বত্য জেলায় বাস্তবায়ন করছে।

 

বেসরকারী উন্নয়ন সংস্থার বান্দরবান প্রতিবন্ধী কল্যাণ সংস্থা(প্রকস) এর নির্বাহী পরিচারক জর্জ ত্রিপুরা ও আলাম’র সভাপতি নমিতা চাকমার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, আলো দিশারী শিক্ষালয়ের বীরবাহু চাকমা, পানছড়ি উপজেলার প্রতিনিধি রোজী আক্তার, খাগড়াছড়ি পিপিওডি’র মো: জয়নাল এবং প্রতিবন্ধী প্রেমানন্দ দেওয়ান।

 

এসময় জেলার স্থানীয় প্রতিবন্ধী বিষয়ক কর্মরত সরকারী-বেসরকারী সংস্থা এবং প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন।

 

সভায় আগামী ডিসেম্বরে বান্দরবানে  অনুষ্ঠিতব্য সভায় খাগড়াছড়ি থেকে প্রতিবন্ধীদের যোগদানের লক্ষে জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম ১০ হাজার টাকা, পরিবহনে খরচের জন্য পৌর মেয়র রফিকুল আলম আর্থিক ও যানবাহন প্রদানের সহযোগীতা এবং জেলা আধুনিক হাসপাতালে ব্যবহারে জন্য সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ৫টি হুইল চেয়ার প্রদান করার প্রতিশ্রুতি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ