• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিটের সৃষ্ট পরিস্থিতি নিয়ে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2017   Thursday

রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিটের ইউনিটের সৃষ্ট পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সন্মেলন করেছে সদ্য বাতিলকৃত নির্বাহী কমিটি।


শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্যে রাখেন সদ্য বাতিলকৃত রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিটের সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাধারন সম্পাদক এম বখতেয়ার উদ্দীন, নির্বাহী সদস্য ডা. গঙ্গামানিক চাকমা প্রমুখ। এসময় ইউনিটের  নির্বাহী সদস্য জসিম উদ্দীন, নাইপ্রু মারমা মেরী।


সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সভাপতি ও ইউনিট লেভেল কর্মকর্তার মাধ্যমে আর্থিক অনিয়ম হয়েছে। যা ইউনিট লেভেলের কর্মর্কতার আর্থিক অনিয়ম ধরতে নির্বাচিত কমিটির বিরুদ্ধে এ অপতৎপরতা চালানো হচ্ছে। আইন পরিপন্থী হিসেবে রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের পদাধিকারবলে সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ব্যক্তিগত পছন্দের ও দলীয় লোকজনদের এডহক কমিটিতে বসিয়েছেন বলে সংবাদ সন্মেলনে দাবী করা হয়।

 

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, গেল ১৩ জুনে পাহাড় ধসের ঘটনায় আশ্রয় কেন্দ্রে ত্রাণ কার্যক্রমে ১৪ লাখ টাকা বরাদ্দের ১০ লাখ ৫৭৮ টাকা ব্যয়ে ব্যাপক অনিয়ম করেছেন ইউনিটের চেয়ারম্যান ও ইউনিট লেভেল কর্মকর্তা। তাদের ভুয়া বিল ভাউচারে ইউনিট সেক্রেটারী স্বাক্ষর না করায় রাঙামাটি ইউনিট কমিটির মেয়াদপুর্তির আগেই কমিটি ভেঙ্গে দিয়ে দলীয় এডহক কমিটি করা হয়েছে।


এ ঘটনায় ইউনিট লেভেল কর্মকর্তা আজরু উদ্দিনকে বদলী করা হয়েছে। কিন্তু রাঙামাটি জেলা পরিষদ ও ইউনিটের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র আর্থিক দুর্ণীতি ধরায় তিনি ক্ষিপ্ত হয়ে নির্বাচিত কমিটি ভেঙ্গে দিতে সদর দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন।


ত্রাণের অর্থ ব্যয়ে অনিয়ম, সদস্য ভর্তি, সংস্থার দোকান ভাড়া সংক্রান্তসহ আরো বেশ কিছু আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠায় গেল ২ নভেম্বর রাঙামাটি রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে এডহক কার্যনির্বাহী কমিটি গঠন করে দেয় জাতীয় সদর দপ্তরের চেয়ারম্যান। এডহক কমিটি গঠনের ২২ দিনের মাথায় বিলুপ্ত কমিটির একাংশ রাঙামাটি রেড ক্রিসেন্ট পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন।


তবে রাঙামাটি জেলা পরিষদ ও ইউনিটের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা অভিযোগ করে আসছেন কমিটির সেক্রেটারী ব্যাপক আর্থিক অনিয়ম করেছেন। তাই ব্যবস্থা নিতে তিনি চিঠি লিখেছিলেন সদর দপ্তরে। এরই প্রেক্ষিতে গেল ২ নভেম্বর ১১ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে সদর দপ্তর থেকে।


সংবাদ সম্মেলনে বাতিলকৃত কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, নতুন এডহক কমিটি সরকার দলীয় কমিটি। এটি সরকারের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আর্ন্তজাতিক সেবামূলক প্রতিষ্ঠানকে ধ্বংস করার পাঁয়তারা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

 

বাতিলকৃত কমিটির সেক্রেটারী বখতেয়ার উদ্দিন রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের মহা সচিবকে দুর্ণীতিবাজ বলে মন্তব্য করে বলেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের ঢাকা হেড কোয়ার্টার কমিটির চিন্তা করে না। হেড কোয়ার্টার চিন্তা করে তার কর্মকর্তা কর্মচারীকে কিভাবে রক্ষা করবে। হেড কোয়ার্টারের মহা সচিব যিনি উনিও দুর্ণীতিবাজ। যিনি এখন রাঙামাটির দায়িত্বে আছেন তাকে রক্ষা করছেন। তিনি রাঙামাটি জেলা ইউনিটের চেয়ারম্যানের বিরুদ্ধেও দূর্নীতির অভিযোগ আনেন। 


উল্লেখ্য, গেল ২ ডিসেম্বর এ সার্কূলারের মাধ্যমে রাঙামাটি ইউনিটের কার্যক্রম সঠিকভাবে হচ্ছে না উল্লেখ করে কার্য নির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে ১১ সদস্য বিশিষ্ট এডহক নির্বাহী কমিটি ঘোষনা দেন রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব বিএমএম মোজাহারুল হক। পরবর্তীতে গেল ১৩ নভেম্বর রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সাধারন সম্পাদক বখতেয়ার উদ্দীন হাইকোর্টে রিটপিটিশনের পর এডহক কমিটির কার্যক্রম স্থগিত করেন এবং এডহক কমিটিকে কেন অবৈধ ঘোষনা করা হবেনা তার জন্য রুল জারি করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ