• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পরিচ্ছন্ন কর্মীদের উপর হামলায় দোষীদের গ্রেফতারের দাবীতে পরিচ্ছন্ন কর্মী ও কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2017   Friday

রাঙামাটি পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের উপর হামলার ঘটনার দোষীদের গ্রেফতারের দাবীতে শুক্রবার পরিচ্ছন্ন কর্মী ও কর্মচারীরা ঝাড়ু আর বাঁশের ঝুড়ি ও খাড়াং নিয়ে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করেছে। 

 

পৌর সভা চত্বরে সকল বর্জ্য অপসারণ না করে পরিচ্ছন্ন কর্মী ও কর্মচারীরা ঝাড়ু আর বাঁশের ঝুড়ি খাড়াং নিয়ে পৌর চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেন। অবস্থান ধর্মঘট চলাকালে প্রতিবাদ সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি পৌর সভার সহকারী প্রকৌশলী বিরল বড়ুয়া, রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সভাপতি একেএম বশির হোসেন, সাধারন সম্পাদক সনত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তালুকদার,সংগঠনের সাবেক সভাপতি ফিরোজ আলম মামুন সোহেল, গাড়ী চালক চিত্ত রঞ্জন চাকমা প্রমুখ। অবস্থান ধর্মঘটে পরিচ্ছন্ন কর্মী ও কর্মচারীরা ঝাড়ু আর বাঁশের ঝুড়ি খাড়াং নিয়ে অংশ নেন।


সমাবেশে বক্তারা হামলাকারী সিএনজি চালকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্ষন্ত রাঙামাটি শহরের সকল প্রকার বর্জ্য অপসারণ বন্ধ রাখার ঘোষনা দেন।


উল্লেখ্য, গেল বুধবার রাঙামাটি তবলছড়ি বাজারে পৌর সভার পরিচ্ছন্ন কর্মীরা ময়লা অপসারণকালে সিএনজি চালকেরা পরিচ্ছিন্ন কর্মীদের উপর হামলা চালায়। উক্ত হামলা ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে শুক্রবার সকাল থেকে শহরের সকল প্রকার বর্জ্য অপসারণ বন্ধ রাখার হুমকি দেয় রাঙামাটি পৌর কর্মচারী সংসদ ও পৌর সেবক কল্যাণ সমিতি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ