• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে ইউএনওসহ  প্রথম শ্রেণির ১৬ টি পদ শূন্য, প্রশাসনিক অচলাবস্থা

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2015   Monday

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সহ বিভিন্ন বিভাগের ১৬টি পদ শুন্য থাকায় এ প্রশাসনিক কার্যক্রম অচলাবস্থা দেখা দিয়েছে। তবে মাসিক সমন্বয় সভায়  কাগজে কলমে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত রাঙামাটি সদরের ইউএনও সভাপতিত্ব করছেন।     

 

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, জুরাছড়ি উপজেলায় নির্বাহী অফিসারসহ(ইউএনও) ১৬টি পদ শূন্য রয়েছে। এসব পদে আসেন ভারপ্রাপ্ত  হিসেবে কর্মকর্তা থাকলেও কোন গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারছেন না। ফলে এ উপজেলা প্রশাসনের কাজের অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, জুরাছড়ি উপজেলা সরকারী বিভিন্ন বিভাগের শূন্য পদগুলোর মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা ভেটেরিনারি সার্জন, যুব উন্নয়ন কর্মকর্তা।

 

দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদে ৫টি শূন্য। এগুলো হল সহকারী প্রকৌশলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সহকারী সমবায় কর্মকর্তা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, বিগত বছর ২৫ নভেম্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি ফলে বর্তমানে এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান শম্পা। তিনি দায়িত্ব গ্রহনের তিন মাসের মধ্যে হাতে গোনা একবার মাত্র জুরাছড়ি উপজেলা গিয়েছেন। এছাড়া বিভিন্ন বিভাগের গুরুত্বপূন্য পদ শূন্য থাকায় এসব বিভাগের কার্যক্রমের অচললাবস্থার সৃষ্টি হয়েছে।

 

জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, উপজেলার ইউএনওসহ গুরুত্বপূর্ন বিভাগের অধিকাংশ পদ র্দীঘদিন ধরে খালি থাকায় গুরুত্বপূর্ন প্রশাসনিক সিদ্বান্ত নেয়া যাচ্ছে না। এতে জনগণ প্রশাসনিক সেবা পেতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ