• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সভা আহবান আদালত অবমাননার সামিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2017   Wednesday

হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সাধারণ সভা আহবান আদালত অবমাননার সামিল বলে দাবী করা হয়েছে।

 

বুধবার ভেঙ্গে দেয়া রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সেক্রেটারী এম বখতেয়ার উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ দাবী করা হয়।


প্রেস বার্তায় বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের এডহক কমিটি গঠন কে চ্যালেঞ্জ করে মাননীয় সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট করা হয়(আপীল মামলা নং- ৩৪৯/৫৮ তাং- ১৩ নভেম্বর-২০১৭ইং)। এতে রিটের স্থগিতাদেশ দেওয়ার পরও বর্তমানে এডহক কমিটি সকল প্রকার কাজকর্ম অবৈধ ও অসাংবিধানিক হওয়া সত্ত্বেও গেল ২২ নভেম্বর এক চিঠি দিয়ে আগামী ৭ ডিসেম্বর সাধারণ সভা আহবান করা হয়েছে। এ সাধারন সভা উপলক্ষ্যে ইতিমধ্যে ডাকযোগে আজীবন ও বার্ষিক সদস্যদেরকে পত্র দেয়া হয়। মাননীয় সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট আপীল করার পর স্বাক্ষরিত এ চিঠি দেয়া হয় যাতে বলা হয় জেলা পরিষদ চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে কমিটি ইস্যু করছেন যা সম্পূর্ণ বেআইনী অবৈধ। যাহা হাইকোর্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের মাধ্যমে আদালত অবমাননার সামিল।


প্রেস বার্তায় আরো বলা হয়, এডহক কমিটি তথাকথিত সাধারণ সম্পাদকের প্রেরিত চিঠি হস্তগত হয়েছে। গেল ১৩ নভেম্বর কাগজপত্রে বে-আইনী, তাতেও স্বাক্ষর করে চলেছেন। এডহক কমিটি সাধারণ সম্পাদক ইতিমধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ব্যাংক তাদের সাক্ষরিত কোন লেনদেন না করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে হাইকোর্টের রায়ের কপি পৌছে দেওয়া হয়েছে। তাই এই বেআইনী কাজে নিয়োগ ও সহযোগিতা দিয়ে চলেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিটের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, এছাড়া ইউনিট লেভেল কর্মকর্তা নুরুল কবির।


এডহক কমিটি বেআইনী কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা দিয়ে আসছে তাদের এহেন কর্মকান্ডে অন্যায় ও সংবিধান বিরোধী হওয়ায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস বার্তায় বলা হয়, ৭ডিসেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে।


প্রেস বার্তায় এডহক কমিটি তাদের অবৈধ বেআইনী কাজকর্মে বিভ্রান্ত না হয়ে নির্বাচিত বর্তমান কমিটির প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও বাংলাদেশ রেড সিক্রেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ভাবমুর্তি বিনষ্ট কারীদের জনগণের সামনে তাদের মুখোশ খুলে দেওয়ার আহবান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ