• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

শ্রমিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিতে আরও আইন সংশোধন করবে-শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2017   Thursday

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক এমপি বলেছেন, দেশের শ্রমিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে ও তাদের নিরাপত্তা বিধানে সরকার আরও আইন সংশোধন করবে।


তিনি আরো বলেন, এছাড়া শুধুমাত্র শ্রমিকরা যাতে সল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা পেতে পারে তার জন্য সরকার ঢাকা ও নারায়গঞ্জে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে।


বৃহস্পতিবার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় শ্রম ও কল্যাণ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তি ফলক উম্মোচন করতে গিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।


শ্রম অধিদপ্তর ও সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে দেড় এককর জায়গায় ৬২ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে বহুতল এ শ্রম কমপ্লেক্স ভবন নির্মান করা হবে। এ কমপ্লেক্সে দেড়শ শ্রমিকের আবাসন, প্রশিক্ষন, চিকিৎসা ব্যবস্থা রেখে এই নির্মাণ কাজ করছে। আগামী ৩ বছরের মধ্যে নির্মান কাজ শেষ হওয়ার কথা রয়েছে।


এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মন্ত্রণালয়টির সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, সাবেক সচিব মিখাইল সিপার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, শ্রমকল্যাণ সংস্থার কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখসচিব মো. ছাদেক আহমদসহ সামরিক বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেনাকল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর এসএম কামরুল হক।

 

অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশে সিং এমপি বলেন, সরকারের আন্তরিকতার কারনে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, চুক্তি বাস্তবায়ন চলমান প্রক্রিয়া এটি বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, আলোচনা করে বড় সমস্যার সমাধান করেছি, কোন সমস্যা থাকলে সেটিও আলোচনা করে করা হবে কিন্তু মান অভিমান করে নয় কাজ করতে গিয়ে যদি কোন কিছু বাঁধা হয়ে দাড়ায় সেটি সমাধান করে আমরা কি করে পরিপুর্ন বাস্তবায়ন করতে পারি সেদিকে এগোতে হবে।

 

তিনি আরো বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। সরকার প্রতি অর্থবছরে এ অঞ্চলের উন্নয়ন শুধু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। এসব হচ্ছে পার্বত্যবাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার প্রতিফলন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ