• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে পার্বত্য এলাকার জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান শীর্ষক মতবিনিময় সভা

মিল্টন চাকমা, মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2017   Sunday

রোববার খাগড়াছড়ির মহালছড়িতে  পার্বত্য এলাকার জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায়  প্রধান অতিথি ছিলেন ২০৩ পদাতিক ডিভিশন খাগড়াছড়ি রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা , মহালছড়ি  জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মনজুর-ই- এলাহী, পিএসসি, খাগড়াছড়ি রিজিয়ন এর জিটুআই মেজর মোঃ  নাজমুস সালেহীন সৌরভ, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন ঊর্মি, ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলি খীসা, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুইথি কার্বারী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জুবাইরুল হক,  শিক্ষানুরাগী মোঃ শাজাহান পাটোয়ারি,   মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান, রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, ক্যাংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা  প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এলাকার শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রেখে সকল ধর্মাবলম্বী তথা পার্বত্য এলাকার বসবাসরত সকল জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহবস্থান এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শান্তি, সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে এবং  প্রত্যেকটি কাজের জন্য একে অপরের প্রতি বিশ্বাস  রেখে সকল  ধরনের উন্নয়ন কাজের ধারা বজায় রাখতে হবে।

 

তিনি সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি বিগত সময়ের ধারাবাহিকতায় আগামী দিনেও পাহাড়ী-বাঙ্গালী নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভাগ্যোন্নয়নে এখানকার শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে ভুমিকা রাখার আশ্বান প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ