• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ফিল্ম মেকিং ও এডিটিং এর প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2017   Sunday

রাঙামাটিতে প্রথম বারের মত  আয়োজিত ৫দিন ব্যাপী ফিল্ম মেকিং ও এডিটিং  এর প্রশিক্ষণ কোর্স রোববার সমাপ্ত হয়েছে। ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ ও হিজেক  যৌথভাবে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী  সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে প্রশিক্ষন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি  ছিলেন রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী  সাংস্কৃতিক ইনস্টিটিটের পরিচালক রনেল চাকমা। ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ  এর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুনের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন ফিল্ম পরিচালক রাজিবুল হোসাইন, বাংলাদেশ ফিল্ম পরিচালক নোমান রবিন,বাংলাদেশ ফিল্ম পরিচালক অদ্রি হৃদেশ।  সহ প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে অতিথিরা ২৫ জন অংশ প্রশিক্ষনার্থীদের মধ্যে উত্তীর্ণ ২০  প্রশিক্ষনার্থীকে সনদ বিতরণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী  সাংস্কৃতিক ইনস্টিটিউতের পরিচালক রনেল চাকমা বলেন, এই উদ্যোগ রাঙামাটিতে প্রথম বারে শুরু করা হয়েছে। পার্বত্য অঞ্চলের অনেক  মেধাবী ও আগ্রহী তরুণরা সাংস্কৃতিক বিকাশে কাজ করতে আগ্রহী। কিন্তু তরুণদের অনেক কিছু শেখার রয়েছে। তাই রাঙামাটি, খাগড়াছড়ি,বান্দরবান তিন পার্বত্য জেলা থেকে প্রশিক্ষনের জন্য আহ্বান করা হয়।

 

বাংলাদেশ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি ও  ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন বলেন, পার্বত্য রাঙামাটি ভবিষ্যতে অনেক ফিল্ম মেকার তৈরী হবে। তাদের এই আগ্রহ ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মাত্র ৫ দিন কর্মশালাতে অনেক কিছু শিক্ষা লাভ করেছে। এত অল্প সময়ের মধ্যে এত কিছু শিখেছে। যা আমি কখনো ভাবিনি।

 

উল্লেখ্য গেল ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ  কোর্সে মোট ২৫ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ