• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে শান্তিপূর্ন হরতাল পালন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2017   Thursday

জেলা যুবলীগের ডাকে রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের অংশ হিসেবে বৃহস্পতিবার কাপ্তাই উপজেলায় শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলায় হরতাল চলাকালে ভোর ৬ টা হতে কাপ্তাই সড়কের বিভিন্ন স্পটে আ`লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সকাল ৬ টায় উপজেলা সদর   বড়ইছড়িতে উপজেলা যুবলীগের সাংগঠনিক আব্দুল হাই খোকন,  উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এ আর লিমন এবং চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমনের  নেতৃত্বে রাস্তায় দলের নেতাকর্মীরা অবস্হান নেয়। বেলা বাড়ার সাথে সাথে আ`লীগ এবং এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাপ্তাই সড়কের বিভিন্ন স্পটে অবস্হান নেয়। হরতালকে কেন্দ্র করে কাপ্তাই এর রেশম বাগান,বড়ইছড়ি, শিলছড়ি, রাইখালি, কেপিএম গেইট, চিৎমরম এবং কাপ্তাই লগগেইট  ও নতুন বাজার এলাকায় আ`লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,মহিলা আ`লীগ এবং ছাত্রলীগের উপজেলা এবং ইউনিয়নের নেতাকর্মীরা রাস্তায় অবস্হান নিয়ে বিক্ষোভ করে। কাপ্তাই নতুনবাজার এবং লগগেইট এলাকায় কাপ্তাই ইউনিয়নের আ`লীগ সভাপতি সাগর চক্রবর্ত্তী সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাদল, উপজেলা যু্বলীগ সভাপতি নাছির উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ভোর থেকে সড়কে অবস্হান নেয়। চিৎমরম বাজার ঘাট এলাকায় উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ক্যজহ্লা মার্মার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্হান নেন।

 

হরতালকে কেন্দ্র করে কাপ্তাই এর অভ্যন্তরে সমস্ত যানবাহন চলাচল বন্ধ  ছিল। শুধুমাত্র পরীক্ষার্থী ও রোগী বহনকারী গাড়ীগুলোকে চলার অনুমতি দেওয়া হয় হরতাল সর্মথকদের পক্ষ হতে। 

 

 এদিকে হরতালের সর্মথনে সকাল ১১ টায় আ`লীগ এবং এর অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের এক বিক্ষোভ মিছিল উপজেলা সদর বড়ইছড়ি হতে শুরু হয়ে কাপ্তাই এর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

 

বিক্ষোভ শেষে উপজেলা আ`লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মার্মার সঞ্চালনায় উপজেলা সভাপতি অংসুইচাইন চৌধুরীর সভাপতিত্বে  প্রতিবাদ সমাবেশ বক্তব্যে দেন জেলা আ`লীগ সাংগঠনিক সম্পাদক মফিজুল হক।এসময় কাপ্তাই উপজেলা আ`লীগের সহসভাপতি দীপ্তিময় তালুকদার, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল,যুব ও ক্রীড়া সম্পাদক বিপ্লব মার্মা, জেলা শ্রমিক লীগ নেতা মো: হানিফ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফজলুল কাদের মানিক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এ আর লিমন, মহিলা আ`লীগ সভাপতি মনোয়ারা জাহান সহ আ`লীগ এবং এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্হিত ছিলেন।

 

সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে অরবিন্দু চাকমার খুনীদের গ্রেপ্তারের দাবি এবং অবৈধ অস্ত্র উদ্বারের দাবি জানান।

 

উল্লেখ্য, গেল মঙ্গলবার জুরাছড়ি উপজেলা আ`লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে দুর্বৃত্তরা হত্যার করে এবং বিলাইছড়ি উপজেলা আ`লীগের সহ সভাপতি রাসেল মার্মার উপর হামলা করে। এ ঘটনার প্রতিবাদে জেলা যুবলীগ বৃহস্পতিবার রাঙামাটি জেলায় সকাল সন্ধ্যা হরতালের কর্মসুচী দেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ