• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই ১৯ বিজিবির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঝুলন দত্ত,কাপ্তাই(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2017   Thursday

বৃহস্পতিবার কাপ্তাই ১৯ বিজিবির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসুচীর মাধ্যমে উদযাপিত হয়েছে।

 

এ উপলক্ষে ওয়াগ্গাস্হ বিজিবি সদর দপ্তরে সুধী সমাবেশ, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল পাভেল আকরাম প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসুচীর উদ্বোধন করেন।

 

এ সময় ১৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল শহীদুল ইসলাম, কাপ্তাই ডিজিএফআই এর অধিনায়ক ওবাইদুর রহমান, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী,কেপিএম এর ব্যবস্হাপনা পরিচালক ডেবিড খান সহ পদস্হ সামরিক ও বেসামরিক কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্হিত ছিলেন। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ