• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাঙামাটিতে তাঁতী দলের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2017   Thursday

শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস ও বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা কর্ণেল মনিষ দেওয়ান। তাঁতীদল রাঙামাটি জেলার সভাপতি আব্দুল গণি মজুমদার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজ্বী মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভেকেট সাইফুল ইসলাম পনির প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের পটভূমি তৈরিতে শহীদ বুদ্ধিজীবীগণ তাঁদের মেধা ও মনন দিয়ে এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। তাই পরাজয়ের প্রতিহিংসা চরিতার্থ করতেই স্বাধীনতা বিরোধী শক্তি বেছে নিয়েছিল ওই নৃশংসতম হত্যাকান্ড। পাকিস্তানের সামরিক জান্তা পরাজয়ের আগমুহুর্তে পরিকল্পিতভাবে বেছে বেছে হত্যা করেছিল জাতির অগ্রণী শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসকসহ বুদ্ধিজীবিদের।

 

তারা চেয়েছিল সদ্য স্বাধীন বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বাংলাদেশে যাতে আর কখনো এই ধরনের বর্বর হত্যাকান্ডের আর পুনরাভিত্তি না ঘটে তাই সকল নেতা-কর্মী সজাগ থাকার আহবান জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন বুদ্ধিজীবি হত্যাকান্ডের ঘটনার মতোই বর্তমান সরকারও বিরোধীমতের নেতাকর্মীদের গুম-খুনসহ অত্যাচার নির্যাতন অব্যাহত রেখেছে। এমতাবস্থা থেকে উত্তরনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে উজ্বীবিত হয়ে দেশ রক্ষায় চেয়ারপার্সন খালেদা জিয়া ঘোষিত আন্দোলনের জন্যে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ