• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচরে সাবেক ইউপি সদস্য হত্যা
দোষীদের গ্রেফতারসহ বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2017   Thursday

রাঙামাটির নানিয়ারচরে সাবেক ইউপি মেম্বার অনাদী রঞ্জন চাকমা হত্যার বিচার ও নব্য মুখোশ বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রীর বরাবর স্মারকলিপি পাঠিয়েছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি।

 

দুপুরের দিকে জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি। স্মারকলিপি প্রদানকালে এসময় নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমা, সাবেক্ষ্যং ইউপি’র মেম্বার অনিকা চাকমা,নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কুমন্ত চাকমা, প্রীতিবালা চাকমা, স্থানীয় কারবারী প্রীতিবালা চাকমাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

স্মারকলিপিতে এলাকায় শান্তি প্রতিষ্ঠার স্বার্থে নানিয়ারচর সদর ইউপির সাবেক মেম্বার অনাদী রঞ্জন চাকমা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, অবিলম্বে নব্য মুখোশ বাহিনী সদস্যদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য কর্তৃপক্ষের নির্দেশ দেয়াসহ তিন দফা দাবি জানানো হয়েছে।

 

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গত ১৫ নভেম্বর থেকে তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও শ্যামল কান্তি চাকমা ওরফে তরুর নেতৃত্বে নব্য মুখোশ বাহিনী নামে  ২০ জনের একটি দল নানিয়ারচর এলাকায় অবস্তান করে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এ বাহিনীর ভয়ে নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমাসহ বেশ কয়েকজ জনপ্রতিনিধি ও সাধারন লোকজন ঘরবাড়ি ছেড়ে আত্নগোপণে করতে বাধ্য হয়েছে। এছাড়া বাহিনীর সদস্যরা এ পর্ষন্ত ৩ জনকে অপহরণসহ এলাকায় চাঁদাবাজি, প্রাণনাশর হুমকি, নিরীহ লোকজনের উপর শারীরিক নির্যাতন চালিয়ে যাচ্ছে।

 

উল্লেখ্য,গেল ৫ ডিসেম্বর নানিয়ারচরের দজরপাড়া নামক জায়গায় তার নিজ বাড়িতে গিয়ে সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নানিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ