• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অবশেষে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমী পূনাঙ্গ রুপ পেলো

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2017   Thursday

অবশেষে পূনাঙ্গরুপে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমী পেলো নতুন অফিস কক্ষ। এতদিন উপজেলা পরিষদ মিলনায়তনের পেছনে অস্হায়ীভাবে শিল্পকলা একাডেমীর অফিস ব্যবহৃত হলেও বর্তমান শিল্পকলা একাডেমীর সভাপতি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের আন্তরিক সহযোগীতায় স্হায়ীভাবে কাপ্তাই শিল্পকলা একাডেমী পেলো এই নতুন অফিস।

 

উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফনিন্দ্র লাল ত্রিপুরা এবং যুগ্ম সম্পাদক ঝুলন দত্ত জানান, এতোদিন শিল্পকলা একাডেমীর জন্য বরাদ্দকৃত অফিসটি ব্যবহারের অনুপযোগী ছিল। বর্তমান নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় অফিসটিকে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সেই সাথে তিনি শিল্পকলা একাডেমীর জন্য নতুন আসবাবপত্র, আলমারি এবং যন্ত্রপাতি কিনে আনেন। বর্তমানে সম্পূর্ণরুপে এই অফিসটি ব্যবহারের উপযোগী হয়ে উঠে।

 

কাপ্তাই শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক মংসুপ্রু মার্মা, নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, বেতার শিল্পী মো: রফিক, বিপুল বড়ুয়া, রওশন শরীফ তানি উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি তারিকুল আলমের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

 

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর নতুন অফিস উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে নতুন অফিসের উদ্বোধন করেন। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ সহ কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য এবং শিল্পীরা উপস্হিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমী শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ