• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2017   Saturday

শুক্রবার খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ভোরে খাগড়াছড়ি সদরের মাইনী ভ্যালীস্থ শহীদদের স্মৃতি ফলকে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।

 

এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, রিজিয়ন কামান্ডার নবাগত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, পৌর মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, জেলা আওয়ামীলীগ-বিএনপিসহ সরকারীও বেসরকারী প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠন এবং সর্বস্থরের মানুষ শ্রদ্ধা জানান।

 

স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এছাড়া ভোর থেকে বিভিন্ন ধর্মীয় উপসানলয়ে চলে সমবেত প্রার্থনা।

 

ঘন কুয়াশা উপেক্ষা করে জেলা সদরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

 

জেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা করে।  এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আ: জব্বার, নিমলেন্দু চৌধুরী, মংশেপ্রু চৌধুরী অপু, মনির খান, যুবলীগের যতন ত্রিপুরা এবং মেহেদী হাসান হেলালসহ অঙ্গ সংগঠনের নেতাকার্মীরা।

 

জেলা আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক  জাহেদুল আলম সমর্থিত নেতাকর্মীরা সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করে। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীর দত্ত, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাঠোয়ারী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, জেলা মহিলা লীগের সভানেত্রী ক্রইসাঞো চৌধুরী, সা: সম্পাদিকা শাহীনা আক্তার এবং শ্রমিকলীগের আহবায়ক নুরনবীসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ