• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটি জেলায় অর্ধ দিবস অবরোধ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2017   Saturday

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়ার মৌনপাড়া গ্রামে ইউপিডিএফের নেতা অনল বিকাশ চাকমা ওরফে প্লুটোকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি। ঘটনার প্রতিবাদে আগামী মঙ্গলবার রাঙামাটি জেলায় রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌ-পথ অবরোধ ডেকেছে সংগঠনটি।


নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি রাঙামাটি শাখার সদস্য সচিব সেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় অভিযোগ করা হয়, শনিবার দিবাগত রাতে নব্য মূখোশ বাহিনীর একদল দুর্বৃত্ত রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙ্গা এলাকায় ধামাই ছড়ার মৌন পাড়া নামক গ্রামে ইউপিডিএফ’র স্থানীয় সংগঠক অনল বিকাশ চাকমাকে ঘুম থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার করে। এ ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়েছে প্রেস বার্তায়।


প্রেস বার্তায় নব্য মুখোশ বাহিনীর বেপরোয়া খুন-সন্ত্রাস-চাঁদাবাজীর প্রতিবাদে এবং সাবেক ইউপি মেম্বার অনাদী রঞ্জনচাকমা ও অনল বিকাশ চাকমা’র খুনীদের গ্রেফতার ও নব্য মুখোশ বাহিনীর বিরুদ্ধে আইনীব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাঙামাটি জেলায় অর্ধ দিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) সড়ক ও নৌ-পথ অবরোধের ঘোষনা দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ