• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে সুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2017   Sunday

মাসব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠানমালার অংশ হিসেবে রোববার কাপ্তাইয়ে সুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাইয়ে  কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা রাইফেল ক্লাবের সহযোগিতায় কাপ্তাই ওয়াগ্গা চা বাগানে সুটিং প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক ও  প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।   উপজেলা রাইফেল ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, ওয়াগ্গা চা বাগানের ব্যবস্হাপনা পরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ট পিন্টু , ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা, সংরক্ষিত মহিলা সাংসদের কাপ্তাই প্রতিনিধি ইব্রাহিম খলিল, উপজেলা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।

 

প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা বিভাগে শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার পুরুষ বিভাগে প্রথম হন মংসিং মার্মা, দ্বিতীয় হন হারুনুর রশীদ এবং তৃতীয় হন সরবিন্দু বেপারি। মহিলা বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হন ফারহানা চৌধুরী, লুৎফর নাহার এবং রহিমা আক্তার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ