• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে যুব গেমসের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2017   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়িতে যুব গেমস এর জেলা পর্যায়ে বাছাই পর্বের সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ি স্টেডিয়ামে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থা’র সভাপতি মো: রাশেদুল ইসলাম। এসময় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


সমাপনী দিনে মহালছড়ি এবং সদর উপজেলার ফুটবল, ভলিবল ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে ফুটবলে খাগড়াছড়ি সদর, ভলিবল ও কাবাডিতে মহালছড়ি উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থা’র সভাপতি মো: রাশেদুল ইসলাম বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে দেশ ও জাতির আগামী নেতৃত্ব বিকশিত করতে হবে। শারীরিক সক্ষমতা অর্জন ও শৃঙ্খলাপূর্ণ জীবনের ভিত্তি সুদৃঢ় হয়। জয়-পরাজয় মেনে নতুন প্রতিযোগিতায় লড়ে যাবার বিরল মানসিকতার জন্য খেলাধূলার কোন বিকল্প নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ