• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মানিকছড়িতে সোশ্যাল মার্কেটিং অফ সেইপ এর কর্মশালা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2017   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়ির মানিকছড়িতে সোশ্যাল মার্কেটিং অফ এর কর্মশালা অনুষ্টিত হয়েছে। দারিদ্র বিমোচন ও টেকশই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ দেশ ব্যাপি ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’(সেইপ) এর আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মস্থানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উদদীন মুরাদ এর সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা। বিশেষ ছিলেন, মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংসাইঞো মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, সমাজ সেবা কর্মকর্তা মো. আবদুল মান্নান পাটোয়ারী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংবাদিক মো. মনির হোসেন,মো. আলমগীর হোসেন,মো. ইসমাইল হোসেনসহ মহিলা মেম্বারগণ, এনজিও প্রতিনিধিরা।


সভায় সোশ্যাল মার্কেটিং অফ সেইপ প্রোগ্রাম অফিসার আবু আজম উক্ত কর্মশালার উদ্দেশ্য ও সরকারের পরিকল্পনার স-চিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।


প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ম্রাগ্য মারমা বলেন, সরকার দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বে রুপান্তর করতে‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’(সেইপ) এর আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে। অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ মাঠ পর্যায়ে এ কর্মশালার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠিকে কর্মসংস্থানে সম্পৃক্ত করতে চায়। দেশের প্রতিটি নাগরিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সম্পৃক্ত হলেই দেশ উন্নত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ