• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে রাঙামাটিতে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2017   Tuesday

“পরিকল্পিত পরিবার গড়ি, মার্তৃমৃত্যু রোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্ষন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ রাঙামাটিতে উদযাপিত হচ্ছে।


উপলক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.শহীদ তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক বেগম শাহান ওয়াজ, রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা’সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সেবা সপ্তাহের পরিকল্পনা পূর্বের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা স্বাস্থ্য বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন জেলা মা ও শিশু কেন্দ্রের গাইনী চিকিৎসক ডা. বেবী ত্রিপুরা।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশ থেকে মার্তৃমুত্য হার কমিয়ে আনতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, শুধু শহর কেন্দ্রিক এ ধরনের সভা করলে হবে না। তৃণমূল পর্যায়েও এ ধরনের সচেতনতামূলক সভা করতে হবে। দেশে দিন দিন যে হারে জনসংখ্যা বৃদ্দি পাচ্ছে তাতে ভবিষ্যতে দেশ ভারসাম্য হারাবে।


তিনি আরো বলেন, ছোট পরিবার সুখী পরিবার। ছোট পরিবার হলে সুখ শান্তি ও আর্থিক স্বচ্ছলতা বৃদ্দি পায়। আর পারিবারিক উন্নয়ন ঘঠলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। তিনি পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে তৃণমূল পর্যায়ের বসবাসকারীদের মধ্যে আরো সচেতনতা বাড়াতে মাঠকর্মীদের পরামর্শ দেন। তিনি আরো বলেন, আগামী প্রজম্মকে সুস্থ ও সুন্দর ভাবে পৃথিবীর মুখ দেখাতে সঠিক ও সুন্দর জীবন গঠনের জন্য নিরাপদ জন্মদানের কোন বিকল্প নেই। তাই গর্ভকালীন ও পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের মায়ের ও শিশুর যত্ন নিতে হবে। কারণ আগামীতে সুস্থ সন্তানরাই আমাদের দেশের কর্ণধার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ