• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

চন্দ্রঘোনা জেন্ডার ও বাল্য বিবাহ বিষয়ক কর্মশালা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2017   Saturday
no

no

শনিবার কাপ্তাইয়ে জেন্ডার ও বাল্যবিবাহ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন  হাসপাতালের সিএইচ ভবনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মিশন হাসপাতালের উপ পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। বক্তব্যে রাখেন খ্রিষ্টান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মার্মা, ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, রাইখালী মৌজার কার্বারী উবাইচিং মারমা, সাংবাদিক কাজী মোশারফ হোসেন,নজরুল ইসলাম লাভলু,মোঃ কবির হোসেন,নারানগিরি মৌজার হেডম্যান উবা থোয়াই চৌধুরী প্রমূখ। কর্মশালায় রাইখালী ও নারানগিরি মৌজার ২২জন হেডম্যান এবং কার্বারী অংশগ্রহন করনে।

 

প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম বলেন, পাত্রের বয়স ২১ও কণের বয়স ১৮ এর নিচে কোন বিয়ে আইনগত ভাবে বৈধ নয়। এছাড়া যে কোন ধরনের বিয়ে রেজিষ্ট্রেশন বাধ্যতা মূলক। অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীদের কোন বিয়ে হতে গেলে তা উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি সহ সংশ্লিষ্ট প্রশাসনকে জাননোর জন্য তিনি  উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।

 

 উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে বসবাসরত উপজাতীয়দের মধ্যে এখনও রেজিষ্টেশন বর্হিভূত বিবাহের প্রচলন বলবৎ রয়েছে। এতে বিবাহ পরবর্তীতে অনেক জটিলতা সৃষ্টি হলেও ভূক্তভোগীরা আইনগত কোন সহযোগীতা নিতে পারে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ