• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

রাঙামাটির টিটিসি জামে সমজিদে চট্টগ্রাম সিটি মেয়রের এক লক্ষ টাকার চেক অনুদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2017   Sunday

রাঙামাটি টিটিসি জামে সমজিদে উন্নয়নের লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজম নাছিরের পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদানের চেক  দেয়া হয়েছে।

 

রোববার সিটি মেয়রের  পক্ষে চেক প্রদান করেন সিটির প্রধান মূখ্যনির্বাহী কর্মকর্তা ড.মোস্তাফিজুর রহমান।  এতে চেক গ্রহন করেন রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো.সানা উদ্দিন শেখ।

 

এসময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো.সানা উদ্দিন শেখ,রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল টোয়ান্টি ফোর জেলা প্রতিনিধি এসএম সামশুল আলম,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বদেশ জেলা প্রতিনিধি এম.কামাল উদ্দিন,রাঙামাটি সাংবাদিক ইউনিয় নের সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি মো.সোলাইমান,সাংবাদিক চৌধুরী হারুন অর রশীদ ও আমাদের সময় জেলা প্রতিনিধি মো.জিয়াউল হক জুয়েলসহ টিটিসি সমজিদ পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ।

 

 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান মূখ্যনির্বাহী কর্মকর্তা ও রাঙামাটি জেলা প্রশাসনের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড.মোস্তাফিজুর রহমান বলেন,মসজিদটির নির্মাণ কাজ চলছে বিষয়টি সিটি মেয়র আজম নাছিরকে অবগত করলে মেয়র মূখ্যনির্বাহী কর্মকর্তা ড,মোস্তাফিজুর রহমানের কাছে এক লক্ষ টাকার চেক দেন। টিটিসি জামে মসজিদ একটি অবহেলিত মসজিদ।

 

দীর্ঘদিন ধরে এই সমজিদটি উন্নয়ন করা হচ্ছে না। যদিও মসজিদটি একটু ভিতরে পড়ে আছে হয়তো বা সেটি অনেকের দৃষ্টি গোচর হচ্ছে না। তার পরও এ মসজিদটিকে আরো উন্নয়ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

 

তিনি আরো বলেন, এখানকার বৃত্তশালী ব্যক্তিরা এ মসজিদের উন্নয়নে এগিয়ে আসা একান্ত জরুরী বলে মনে করেন। মসজিদটির উন্নয়নে তিনি ভবিয্যতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ