• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

যুব রেড ক্রিসেন্টের রাঙামাটি ইউনিটের র‌্যালি ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2015   Saturday

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে শনিবার দিনব্যাপী প্রশিক্ষণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি রেড ক্রিসেন্ট  ইউনিটের কাযর্ নির্বাহী কমিটি  সদস্য ড.গঙ্গা মানিক চাক্মার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রুমানা রহমান শম্পার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এম. বখতেয়ার উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্য নির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম রেজা, যুব প্রধান মোঃ রকিবুল হাসান। 

 

অনুষ্ঠান শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।  র‌্যালী ও প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি সদর উপজেলাধীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সমূহের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের  দলনেতা, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন রাঙামাটি সেনা রিজিয়নের প্রশিক্ষক মেজর মোঃ তানজির, রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষক মোঃ নাজমুল আলম, রাঙামাটি সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ নুয়েন খীসা, রাঙামাটি রেড ক্রিসেন্টের যুব প্রধান মোঃ রকিবুল হাসান।    

 

প্রশিক্ষণে দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন সংস্থার করণীয়, প্রাথমিক চিকিৎসায় করণীয়, রেড ক্রিসেন্টের কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

    --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ