• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

রাঙামাটি পৌরসভার সেবার মান উন্নয়নে পৌর কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2015   Thursday

রাঙামাটি পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে পৌরসভার সেবার মান উন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে পৌরসভা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

 টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিতের পাঠানো একপ্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি পৌর মেয়রের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি চাঁদ রায়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, সনাক সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, স্থানীয় সরকার উপ-কমিটির আহবায়ক নিরূপা দেওয়ান, পৌর সচিব, পৌর কাউন্সিলরবৃন্দ, সেনেটারী ইন্সপেক্টর, প্রশাসনিক কর্মকর্তা, পৌরসভা ইঞ্জিনিয়র, অন্যান্য পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ইয়েস সদস্যগণ সহ টিআইবির কর্মীগণ।  মতবিনিময় সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন টিআইবি এর এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত ।

 

সভায় বক্তারা রাঙামাটি পৌরসভার কার্যক্রম, পৌরসভার সেবার মান নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান, ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও অবর্জনা ব্যবস্থাপনা, নগর সৌন্দর্য বর্ধন এবং বিবিধ ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় সনাক এর পক্ষ থেকে পৌর-কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমে সনাক এবং ইয়েস সদস্যদের অর্ন্তভূক্ত করা। আবর্জনা ডাম্পিয়ের জন্য রাঙামাটির যে শহর পরিকল্পনা রয়েছে সে অনুসারে ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।

 

 মতবিনিময় সভায় মেয়র সাইফুল ইসলাম চৌধুরী বলেন,পৌর সভার সাধ্যমত পৌরবাসীর সুযোগ সুবিধা এবং সেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

 

শহর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্বদেয়া হচ্ছে উল্লেখ করে তিনি াারও বলেন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পর্যাপ্ত পরিমানে গাড়ি নেই। টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি’র (টিএলসিসি) বিভিন্ন সভা করা হয়েছে ও ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি (ডব্লিউএলসিসি) মাধ্যমে সুপারিশ করা হচ্ছে বাস্তবায়নের জন্য। তিনি সনাকের একজন সদস্যকে টিএলসিসিতে অন্তর্ভুক্তির প্রস্তাব করেন।

 

পৌর মেয়র ট্যাক্স আদায়ের ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করে বলেন, রাঙামাটির অনেক ধনাঢ্য ব্যক্তি ট্যাক্স পরিশোধ করেন না। যদি তারা রির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স পরিশোধ না করেন তবে তাদের তালিকা জনসন্মূখে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ