• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়ি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2018   Thursday

পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও পানছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নাথ দেবের উপর দুর্বত্তদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করেছে পানছড়ি উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা আ’লীগ সভাপতি মো: বাহার মিয়া। যুবলীগ সাধারণ সম্পাদক ও ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখে উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক ও সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল। এ সময় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। 

 

উল্লেখ্য, গেল ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১১টা সময় পানছড়ি উপজেলা পরিষদের সামনে আ’লীগের প্রতিপক্ষের দূর্বৃত্তদের হামলা গুরুতর আহত খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জয়নাথ দেব। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব বাদী হয়ে ১৪জনকে আসামী করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার পর পরই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চার জনকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ