• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে টেকনিকেল এন্ড কলেজ এর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2018   Friday

খাগড়াছড়ির মহালছড়িতে একমাত্র প্রতিষ্ঠান টেকনিকেল স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন এবং প্রতিষ্ঠানের ভবণ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করা হয়েছে। 

 

বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন খাগড়াছড়ি পার্বত্যজেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি নিলোৎপল খীসা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. সুপাল চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি উপজেলা ক্রীড়া সম্পাদক রোকন মিয়া, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ এর সভাপতি টিকো চাকমা, মহালছড়ি উপজেলা যুবলীগ এর সাধারন সম্পাদক রেজাউল হক মাসুদ, মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ চাইথোয়াই মারমা, উপাধ্যক্ষ কংজরী মারমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার জন্য এ সরকার যে কোন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতেও প্রস্তুত রয়েছে। বছরের প্রথম দিনে সকল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরন করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে একমাত্র শেখ হাসিনার সরকারই সক্ষম হয়েছেন। এ সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে শিক্ষা, কৃষি, বিদ্যুৎ ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে সকলের অংশগ্রহনের মাধ্যমে আওয়ামীলীগ এর প্রতীক নৌকায় ভোট দানের আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ